নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা হত্যাকাণ্ডের জের ধরে বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার পর কালিয়া উপজেলা যুবদল ও ছাত্রদল আয়োজিত একটি মোটরসাইকেল মিছিলে আওয়ামী লীগের অতর্কিত হামলায় শাহীন মোল্যা ও সোহেল মোল্যা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাদের খুলনায় নেওয়া হলে সেখানে তারা মারা যান। এ জোড়া খুনের পর শুক্রবার বিকেল তিনটার পর থেকে কালিয়া উপজেলার বেন্দারচর ও নয়নপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সহিংসতা শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে।
সরজমিনে এলাকায় গিয়ে দেখা গেছে একাধিক বাড়িতে তাণ্ডবের চিহ্ন। সহিংসতাকারীরা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তির বেন্দা গ্রামের বাড়ি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটনের বেন্দারচরের ২টি ও কালিয়া শহরের ১টি বাড়িতে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বড়কালিয়া গ্রামের বাড়ি এবং আওয়ামী লীগ নেতা বিপ্লবের বাড়িতে আগুন দেওয়া হয়। একই সঙ্গে কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান এবং নয়নপুর গ্রামের মনু শেখ, জুলফিকার ও রাসেলের বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, জোড়া খুনের সুযোগ নিয়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও দখলদারিত্ব দেখাতে বিএনপি’র একটি গ্রুপসহ সুযোগসন্ধানী চক্র এসব হামলা চালিয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেলে বেন্দারচর গ্রামে বাড়িঘরে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের টিম রওনা হয়। তবে দুষ্কৃতকারীরা সড়কে গাছ ফেলে বাধা দেওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়। গাছ সরিয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ততক্ষণে আগুন প্রায় নিভে যায়। ফায়ার সার্ভিসের হিসাবে ওই এলাকায় ২০ থেকে ২৫টি বাড়িতে আগুন দেওয়া হলেও কোনো সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে আগুন লাগেনি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদরিস জানান, ১৮ তারিখের হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকেলে রাস্তার পাশের ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করে, যার কয়েকটি ২০২৪ সালের ৫ই আগস্টের সময় থেকেই ভাঙা ও পরিত্যক্ত ছিল। তারা ৪ থেকে ৫টি বাড়িতে আগুন দেয়। পুলিশ তাৎক্ষণিক পৌঁছায় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি বা প্রতিষ্ঠানে হামলার খবর ভিত্তিহীন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরনো ও এআই নির্মিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত করছে। ওই এলাকায় কোনো হিন্দু বসতিই নেই। নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গুজবের প্রতিবাদ জানিয়ে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কিছুই ঘটেনি। সনাতনী সম্প্রদায়ের সুরক্ষা দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন।
বিএনপি নেতা হত্যার ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নিহত ২ নেতার কবর জিয়ারত করতে শুক্রবার সকালে কালিয়ায় ছুটে আসেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, বিএনপি নেতা এডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, শাহরিয়ার রিজভী জর্জসহ জেলা ও অঙ্গসংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার বিকাল ৩টার পর থেকে হঠাৎ করে কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামসহ বিভিন্ন এলাকায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়। চলে রাত পর্যন্ত। এ সময় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তির বেন্দা গ্রামের বাড়ি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহ
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, গত শুক্রবার বিকালে খবর আসে বেন্দারচর গ্রামের কিছু বাড়িতে আগুন দেয়া হয়েছে। গ্রামটিতে যাওয়ার পথে সড়কে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়ি। গাছ সরিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টার দিকে সেখানে পৌঁছায়। ততক্ষণে আগুন প্রায় নিভে গিয়েছিল। সেখানে ২০/২৫টি বাড়িতে আগুন দেয়া হয়েছে।





