রাজনীতির খেলাটি অদ্ভুত। আপনি যদি এই খেলাটি বন্ধ রাখেন কিংবা সঠিক ফিল্ডিং করতে সক্ষম না হন, তবে প্রতিপক্ষ যতই বেকায়দায় থাকুক না কেন, তারা মাঠটি দখলে নিতে চেষ্টা করবে। আগামী কয়েক দশক যেখানে আওয়ামী লীগের চরম রক্ষণাত্মক অবস্থানে থাকার কথা ছিল, আজ তারা অনেকটা আক্রমণাত্মক অবস্থানে খেলা শুরু করেছে। শেখ হাসিনা দেশে না এলেও দেশে আসার একটি ‘হাইপ’ ছড়িয়ে দেওয়া হয়েছে। দেশের নানা স্থানে লগি-বৈঠা নিয়ে যেসব মিছিল হয়েছে, সেগুলো জুলাই বিপ্লবের পক্ষের দলগুলোর জন্য ভালো সংকেত নয়। জুলাই বিপ্লবের পর গঠিত জাতীয় সংসদে প্রথম বিলটি হওয়া উচিত ছিল ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। কার্যক্রম নিষিদ্ধের কথা বলে এই দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থামানো যাবে না। কিন্তু সংসদের মেয়াদ আট মাস পার হলেও সরকারি বা বিরোধী দলের পক্ষ থেকে এই বিলটি উত্থাপন করা হয়নি। বরং দল দুটি পরস্পরের দিকে মারমুখো অবস্থানে চলে গেছে।
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যে বাণী দিয়েছেন, তা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছিল। এটি ছিল শত্রু-মিত্র চিহ্নিত করার দিন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে দুচোখই অন্ধ’। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল এবং সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করেছিল, তাদের পরাজয় ঘটেছিল সেই ঐতিহাসিক বিপ্লবে। ইতিহাস সাক্ষী, দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে সেই অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ ঘটিয়ে তারা সেনাবাহিনীর মর্যাদা ভূলুণ্ঠিত করেছিল এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেড় দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
আজ মনে হচ্ছে, ৭ নভেম্বরের বিপ্লবের পরও আমরা কোথাও বড় ভুল করেছিলাম। ফ্যাসিবাদী শক্তিকে গণতান্ত্রিক শক্তি হিসেবে ধরে নিয়ে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলাম। বিপ্লবকে ভালোভাবে সংহত না করেই গণতান্ত্রিক উত্তরণে তাড়াহুড়ো করেছিলাম। এই ভুলের খেসারত হিসেবে আমরা একজন লি কুয়ান ইউকে হারিয়েছিলাম। এখনো কি আমরা শত্রু-মিত্র চিনতে পারছি? ওয়ান ইলেভেনের উদ্দীনদের সরকার ক্ষমতায় এসে ৭ নভেম্বরের ছুটি বাতিল করে দেয়। আজকের অনেক বিএনপির রথী-মহারথীরা সেদিন চুপ ছিলেন, এমনকি বর্তমান হাইব্রিডদের অনেকেই তাতে বাহবা দিয়েছিলেন। এই শিরোনাম বদলকারীরা আজ বিএনপির বড় সুহৃদ এবং তাদের আদর্শিক সন্তানদের হাতেই বিএনপির নিয়ন্ত্রণ চলে গেছে বলে প্রতীয়মান হচ্ছে। ড. মাহমুদুর রহমান সেদিন উচ্চ আদালতে রিট করেছিলেন, অথচ আজ তাকে গুপ্ত জামায়াত এবং তার পত্রিকাকে জামায়াত দেশ নামে অভিহিত করা হচ্ছে। নির্মম সত্য হলো, আওয়ামী লীগ নামক দলটির জন্ম বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য নয়, বরং ইন্ডিয়ার জানি দুশমন পাকিস্তানকে ভাঙার জন্য হয়েছিল।
শেখ হাসিনার কিছু সাগরেদ তার প্রত্যাবর্তনে বিশ্বাস করেন। শফিক রেহমান অনেক আগে আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছিলেন, ‘এরা মুসলমান নহে, এরা হিন্দুও নহেÑএরা আওয়ামী লীগ।’ হাসিনা নিজে পালানোর আগে নিজের জ্ঞাতিগোষ্ঠীর সবাইকে পার করেছেন। টুইন টাওয়ারে ইহুদিরা যেমন ৯/১১-এর সময় অফিসে আসেননি, হাসিনার জ্ঞাতিগোষ্ঠীরাও তেমনি ৫ আগস্টের আগে পগার-পার হয়েছেন। আওয়ামী লীগের ধান্দাবাজ গ্রুপ জানে খেলা বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের হাতে আছে লুট করা কোটি কোটি টাকা, মিলিয়ন-বিলিয়ন ডলার এবং মগজভর্তি ইবলিশি বুদ্ধি। গত ১৬ বছর ‘স্বজন হারানোর বেদনা’ ক্যাসেট বাজিয়ে হাজার হাজার গুম-খুন করেছেন। জুলাইয়ে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা (জাতিসংঘের রেকর্ডে ১৪০০ জন শহীদ) এবং ৩৮ হাজার আহত করার পরও কোনো অনুতাপ নেই। শারমিন আহমদ জানিয়েছেন, সুযোগ পেলে হাসিনা হাসপাতালে গিয়ে সব আহতকে মেরে ফেলতেন।
ড. ইউনূসের সরকারের সময়েও প্রশাসনের অনেক আওয়ামী সাপকে দুধ-কলা দিয়ে পুষেছে এবং এখনো পুষছে। এখানে বড় ধরনের লেনদেন কাজ করেছে। স্ট্র্যাটেজিক জ্ঞান-বিবর্জিত ফিলিস্তিনি আরবরা যেমন টাকার লোভে জমি বিক্রি করেছিলেন, আমাদের লোভী নেতা ও অসাধু কর্মকর্তারা সর্বোচ্চ পারিতোষিক দাতাকে কাঙ্ক্ষিত পদটিতে বসিয়ে দিয়েছেন। ড. ইউনূসের গ্লোবাল প্রভাব ও পরিচিতি জাতিকে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। তিনি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘকে দিয়ে ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেছেন, যে কারণে সব আওয়ামী মেশিনারিজ তার ওপর ক্ষেপা। এই কাজটি না করালে হাসিনা গ্লোবাল ইসলামোফোবিয়ার সুযোগ নিয়ে দায়মুক্ত হয়ে যেতেন।
সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিল উত্থাপনের এটাই উত্তম সময়। মুক্ত বিশ্বও এ ব্যাপারে কথা বলার নৈতিক গ্রাউন্ড পাবে না। ইউরোপের প্রতিটি দেশেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ফ্যাসিবাদী রাজনীতি ও নাৎসিবাদের পুনরুত্থান ঠেকাতে আইনি উদ্যোগ গ্রহণ করেছে। ১৯৪৫ সালে অস্ট্রিয়া স্বাধীন হলে National Socialist German Workers Party (NSDAP) নিষিদ্ধ করা হয়। নেদারল্যান্ডসে জার্মান দখলদার বাহিনীর সহযোগী National Socialist Movement (NSB) যুদ্ধের পর বিলুপ্ত করা হয়। বেলজিয়ামে Rexist Movement ভেঙে দেওয়া হয়। নরওয়ের বিদকুন কুইসলিংয়ের নেতৃত্বাধীন Nasjonal Samling নাৎসিপন্থি দলটি বিলুপ্ত হয় এবং ১৯৪৫ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফ্রান্সে নাৎসি-সহযোগী Vichy শাসনব্যবস্থা বিলুপ্ত করা হয়। হাঙ্গেরিতে নাৎসি-সমর্থিত Arrow Cross Party নিষিদ্ধ ও নেতাদের বিচার করা হয়। রোমানিয়ায় ফ্যাসিবাদী Iron Guard-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচার করা হয়। যে যুক্তিতে ইউরোপের সভ্য দেশগুলো ফ্যাসিবাদী দল নিষিদ্ধ করেছে, আমাদের যুক্তি আরও শক্তিশালী।
ইন্ডিয়া যে লন্দিপ দর্জিকে এ দেশে তৈরি করেছিল, তাতে সিকিমের মতো পুরো দেশটি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া সম্ভব না হলেও উত্তরে রংপুর এবং দক্ষিণে চট্টগ্রামের অংশটি তুলে দেওয়া হতো। খালেদা জিয়ার ভবিষ্যদ্বাণী ছিল, ফেনী পর্যন্ত ইন্ডিয়া হয়ে পড়বে এবং আজানের পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে। এই আশঙ্কা এখনো দূরীভূত হয়নি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে হাইপ তুলেছেন, তার মাঝেই দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ ঘোষণার উৎকৃষ্ট সময়। বিএনপির অনেকে আওয়ামী লীগকে ধরে রাখতে চান, কারণ তাদের অনুপস্থিতিতে জামায়াত-এনসিপিকে মোকাবিলা কঠিন হবে। এদের প্ররোচনায় বিএনপি মধ্য ডান থেকে মধ্য বামের দিকে শিফট করছে। অথচ মুসলিম আইডেন্টিটি বিএনপির জন্য দায় নয়, বরং এসেট। বর্তমান বিশ্বের প্রভাবশালী শহর নিউ ইয়র্ক ও লন্ডনের মেয়র মুসলিম। মিশিগানের সিনেটে আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়েদ নির্বাচিত হয়ে বিশ্ব রাজনীতিতে শক ওয়েভ সৃষ্টি করেছেন। পরিশেষে প্রধানমন্ত্রীর সুরেই বলতে চাই, ৭ নভেম্বর আমাদের শত্রু-মিত্র চিনিয়েছে। এখন দরকার শুধু সঠিক উপলব্ধি এবং একটি সঠিক কাজ।





