পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অভিযুক্তরা আগেই বদলি

Published: November 9, 2026, 11:49 am

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ নভেম্বর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়।

অভিযান চলাকালীন দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবার পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তবে অভিযান শুরুর আগেই অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আনসার সদস্যরা বদলি হয়ে কর্মস্থল ছেড়েছেন বলে জানা গেছে। ফলে অভিযানের সময় অভিযুক্তদের কাউকে সেখানে পাওয়া যায়নি।

অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করেছেন। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin