মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর আশ্রাব্দী এলাকায় একটি কুমির দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে গজারিয়ার শহীদুল্লাহ সাহেবের বাড়িসংলগ্ন মেঘনা নদীতে কুমিরটি ভেসে উঠতে দেখা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ট্রলারে থাকা যাত্রীরা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে তারা কুমিরটি ভাসতে দেখে চিৎকার শুরু করেন। অন্য যাত্রীরা মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করার আগেই কুমিরটি দ্রুত পানির নিচে তলিয়ে যায়। ফলে কেউ সেটির ছবি বা ভিডিও ধারণ করতে পারেননি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি স্পষ্টতই একটি বড় আকৃতির কুমির ছিল।
মেঘনা নদীর এই অববাহিকায় কুমির দেখার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত বছর (২০২৫ সালে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরাসংলগ্ন মেঘনা নদীতেও একইভাবে কুমির দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায়ও কুমির দেখার খবর পাওয়া যায়। একের পর এক মেঘনা নদীতে কুমিরের উপস্থিতির কারণে বর্তমানে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯: ১৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯: ২৫





