কিশোরগঞ্জে সরকারি জমিতে রাতের আঁধারে দোকান নির্মাণ, উচ্ছেদ করল প্রশাসন

Published: November 9, 2026, 6:22 am

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজারে সরকারি জমিতে রাতের অন্ধকারে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের ঘটনা ঘটেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার দুপুরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙে দিয়েছে।

জানা গেছে, কিশোরগঞ্জের রণচন্ডী অবিলের বাজারে জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে রাতের আঁধারে দোকান ঘরটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় ব্যবসায়ী ফজলু নামে এক ব্যক্তি এই অবৈধ নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রণচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার এবং স্থানীয় জনগণ সেখানে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী জানান, সরকারি জমিতে রাতের অন্ধকারে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১২: ১৩আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২: ১৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh