ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিছক একটি রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না বলেও দৃঢ় অভিমত ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। এ বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য আগামীকাল এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।





