আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে মুক্তি দিয়েছে পুলিশ। রবিবার গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত তার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই আটকের ঘটনা ঘটেছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি বিক্ষোভ কর্মসূচির ঠিক আগে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে অপরাধ শাখার তিনটি দল ধ্রুব রাঠীকে আটক করে। এরপর তাকে অপরাধ শাখার কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ওই বিক্ষোভ দমনের প্রক্রিয়ায় পুলিশ বিরোধী দলের নেতা, সমাজকর্মী এবং কনটেন্ট নির্মাতাসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করে। ধ্রুব রাঠীও সেই আটককৃতদের মধ্যে ছিলেন।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে গভীর রাতে মুক্তি দিয়েছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়া হয়।





