বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। চুক্তিটিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক সহযোগিতার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এই চুক্তিটি তারই ধারাবাহিকতায় সম্পাদিত হয়েছে।





