লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে নোঙর করা রাশিয়ার একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আল জাজিরার বরাতে জানা গেছে, এই হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্যানুযায়ী, হামলার শিকার ওই রুশ যুদ্ধজাহাজটির নাম ‘মারকুরি’, যা রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত। গত রোববার ভোরের দিকে এই হামলার ঘটনাটি ঘটে। জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা অবস্থায় ছিল।
বেনগাজির বন্দর সূত্র জানিয়েছে, হামলার শিকার জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল।





