পর্তুগাল দল ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা

Published: October 20, 2026, 2:32 am

পর্তুগাল জাতীয় দল থেকে মাঝপথে চলে যাওয়ার অপরাধে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। গত মাসে উয়েফা নেশন্স লিগের অভিযান চলাকালে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন তিনি।

ঘটনার পেছনে ছিল প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে রোনালদোর তীব্র বিরোধ। নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকার পর কোচের বিরুদ্ধে সরাসরি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন এই পর্তুগিজ তারকা।

ক্ষোভ প্রকাশ করে রোনালদো বলেছিলেন, ‘কোচ আমাকে জিজ্ঞেস করেছিলেন, নরওয়ের বিপক্ষে ৩০ মিনিট খেলতে প্রস্তুত কি না। আমি রাজি হয়েছিলাম। তিনি আমাকে প্রস্তুত থাকতে বলেছিলেন, কারণ আমি ৩০ মিনিট খেলব। কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে মাঠে নামাননি। কোচ আমার কাছে দেওয়া কথা রাখেননি।’

তবে এফপিএফের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে রোনালদো আগেই জানিয়েছিলেন, সংস্থাটির পক্ষ থেকে যে শাস্তিই দেওয়া হোক না কেন, তা তিনি মেনে নেবেন। একই সঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথাও প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।

সোমবারে রোনালদোর শাস্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় এফপিএফ। এই সিদ্ধান্ত আসার আগেই সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে সাময়িকভাবেও নিষিদ্ধ করে রাখা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh