সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। খুব শীঘ্রই কোনো এক সময়ে তিনি এই সফরটি সম্পন্ন করবেন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এই সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি ক্রাউন প্রিন্স নিজেও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও উল্লেখ করেন যে, বিশ্বশান্তি রক্ষায় সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়া তিনি জানান, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী চারদিনের সফরে জাপান যাবেন। এই সফরে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ ইস্যুগুলো অত্যন্ত গুরুত্ব পাবে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।





