পোশাকে প্রকৃতির নতুন রূপ: নকশায় ফিরছে চেনা পশুপাখি

Published: September 22, 2026, 2:46 am

কাপড়ের ক্যানভাসে আজকাল ভিন্নভাবে ফুটে উঠছে প্রকৃতি। ফুল, পাতা বা জ্যামিতিক নকশার প্রথাগত গণ্ডি পেরিয়ে পোশাকের গলা, হাতা কিংবা পুরো জমিনে এখন জায়গা করে নিচ্ছে মাছ, ময়ূর, বিড়াল, বাঘ, পাখি কিংবা প্রজাপতি। তবে এগুলো শুধু প্রাণীর নিছক অবয়ব নয়; ডিজাইনাররা এর সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতি, চারপাশের পরিবেশ এবং নিজস্ব অভিজ্ঞতাকেও নকশায় রূপ দিচ্ছেন।

পোশাকের ব্র্যান্ড 'স্টুডিও নুভিয়া'র প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ হেড ফাতেমা তুজ জোহরা জানান, তাঁর নকশার মূল প্রেরণা আসে চারপাশের প্রাত্যহিক জীবন, প্রকৃতি, লোকশিল্প ও প্রতিনিয়ত দেখা-শোনা থেকে। নিখুঁত বাস্তবধর্মী ছবি আঁকার চেয়ে তিনি প্রাণীর চরিত্র, চলাফেরা, দৈহিক রেখা কিংবা মজার কোনো ভঙ্গি রেখা ও আকারের মাধ্যমে ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করেন। তাঁর মতে, বাঘের মোটিফ থাকলেই তাকে শক্তি বা সাহসের প্রতীক হিসেবে ধরে নেওয়ার প্রয়োজন নেই। কখনো এর পেছনে সাংস্কৃতিক বা লোকশিল্পের পটভূমি থাকে, আবার কখনো বিড়ালের মতো কৌতূহলী ও স্বাধীন স্বভাব নকশায় এক ধরনের আনন্দের আবহ তৈরি করে।

অন্যদিকে পোশাকের ব্র্যান্ড 'ওয়্যারহাউস'-এর কর্ণধার তাসনিম ফেরদৌস তাঁর একটি নকশায় তুলে ধরেছেন সাধারণ কাককে। প্রতিদিন তাঁর বাড়ির বারান্দার সামনের কাঁঠালগাছে দল বেঁধে কাক আসে। সচরাচর মানুষ যে পাখিটিকে গুরুত্ব দেয় না, তাকেই তিনি নকশার মাধ্যমে একটু আলাদা মহিমায় তুলে ধরেছেন।

পোশাকের নকশার পেছনে অনেক সময় জড়িয়ে থাকে ভ্রমণের গল্প। সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা থেকে তাসনিম ও তাঁর বোন তৈরি করেন ওয়্যারহাউসের 'সুন্দরবন প্রিন্ট'। সেখানে দেখা বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণীকে তাঁরা সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ হিসেবে পোশাকে ফুটিয়ে তুলেছেন। আবার সরাসরি কোনো উপাদানের ছবি না এঁকে কেবল তার অনুভূতিকে বিমূর্ত করার উদাহরণও রয়েছে। যেমন, পানির ওপর ভেসে থাকা কচুরিপানার রেখা ও বিন্যাস থেকে অনুপ্রেরণা নিয়ে ওয়্যারহাউস তৈরি করেছে একটি নতুন জ্যামিতিক প্রিন্ট।

নকশা ফুটিয়ে তোলার মাধ্যম হিসেবে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ব্লক প্রিন্ট ও এমব্রয়ডারির মতো বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। একেকটি মাধ্যমের নিজস্ব বৈশিষ্ট্য থাকায় কাপড় ও ডিজাইনের ধরন বুঝে মাধ্যম নির্বাচন করেন ডিজাইনাররা। ফাতেমা তুজ জোহরা জানান, স্টুডিও নুভিয়ায় স্ক্রিন প্রিন্টকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করা হলেও কাজের ধরন অনুযায়ী ডিজিটাল প্রিন্ট, ব্লক প্রিন্ট ও এমব্রয়ডারিও করা হয়। মূলত পোশাকের মাধ্যমে পরিচিত পশুপাখিকে নতুন করে দেখার এই প্রয়াস শেষ পর্যন্ত প্রকৃতির গল্পকেই জীবন্ত করে তোলে।

জানতে চেয়েছিল ১০ বছরের জো.বাড়ির সামনের গাছ, জানালার পাশে বসে থাকা পাখি, পথে দেখা কোনো প্রাণী কিংবা ভ্রমণে চোখে পড়া দৃশ্যই হয়ে উঠছে পোশাকের নকশার অনুপ্রেরণা।

কখনো তা নিছক আনন্দের, কখনো ব্যক্তিগত অভিজ্ঞতার, কখনো আবার একটি নির্দিষ্ট পরিবেশ বা ঐতিহ্যের গল্প বহন করছে।.কলার মোচা দিয়ে ‘ক্রিসপি সালাদ’ বানানোর কথা ভাবছেন জয়া আহসান, দেখুন ১৪টি ছবি

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo