ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জনদুর্ভোগের আশঙ্কা

Published: September 22, 2026, 3:28 am

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা শহরের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বৃষ্টির প্রভাবে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তীব্র যানজট তৈরির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক এবং সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এই পূর্বাভাস দিয়েছেন। তার দেওয়া তথ্যমতে, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলায় বজ্রপাত ও ভারি বৃষ্টি বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, ঢাকা জেলার পাশাপাশি শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। এছাড়া ভোর থেকেই চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং বরিশাল বিভাগের সব জেলায় একই ধরনের আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh