গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী মঙ্গলবার রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সোমবার সন্ধ্যায় এক বার্তার মাধ্যমে কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামত কাজ চলাকালে উল্লেখিত এলাকাগুলোর আশেপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। পাইপলাইনের জরুরি সংস্কার কাজের কারণে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।





