নর্থ সাউথ গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রকল্পের ভিত্তিপ্রস্তর

Published: October 9, 2026, 12:43 pm

বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে নর্থ সাউথ গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নর্থ সাউথ গ্রীণ সিটিতে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং গ্রুপের নতুন প্রকল্পের সাইট অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দিনব্যাপী আয়োজনে অংশ নেওয়া গ্রাহকদের জন্য ছিল প্লট, ফ্ল্যাট এবং কক্সবাজারে হোটেল শেয়ার কেনা ও বুকিংয়ের ক্ষেত্রে বর্ষসেরা ছাড়ের বিশেষ সুযোগ। পাশাপাশি ছিল অতিথি আপ্যায়ন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের সেরা শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের বর্ষসেরা কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নর্থ সাউথ গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin