শান্তিতে নোবেল জয়ী মানবাধিকার কর্মী নাভি পিল্লাই

Published: October 9, 2026, 9:09 am

নরওয়ের নোবেল কমিটি চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে। এ বছর এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই। তিনি একজন দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ হিসেবে পরিচিত।

নাভি পিল্লাই তার কর্মজীবনে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে এই শান্তি পুরস্কারের সূচনা হয়। যারা জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত বা হ্রাস এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও প্রসারে অসামান্য অবদান রাখেন, তাদেরই এই পুরস্কার প্রদান করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh