নাজমুল আলমের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন

Published: October 1, 2026, 4:40 pm

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, নাজমুল আলমের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন, ব্যাংক হিসাবের মাধ্যমে সেই অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কর্মকর্তা নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে কমিশনে সুপারিশ করেছিলেন। তবে সে সময় কমিশন কার্যকর না থাকায় প্রায় সাড়ে সাত মাস পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার অনুমোদন দিয়েছে কমিশন।

জুলাই ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের পর থেকেই নাজমুল আলম দেশের বাইরে অবস্থান করছেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ফেসবুকে নিয়মিত সক্রিয় রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh