আজ রাতেই এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন হবে

Published: September 21, 2026, 6:30 pm

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন স্বজনরা। কপোতাক্ষ নদের বেড়িবাঁধ সংলগ্ন মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহর বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তার দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সন্ধ্যার আগেই কবর খোঁড়ার কাজ শেষ হয়েছে এবং আশপাশে শোকের পরিবেশ বিরাজ করছে।

মরিয়মের চাচি মুন্নী খাতুন জানান, তার স্বামী মিলন সরদার প্রবাসে থাকায় বাড়িতে মরদেহ পৌঁছানো ও দাফনের যাবতীয় দায়িত্ব তিনিই সামলাচ্ছেন। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু পার হয়ে খুলনার কয়রা হয়ে গাবুরার উদ্দেশ্যে রওনা হয়েছে। কয়রা থেকে খেয়াঘাট পার হয়ে ট্রলারে করে মরদেহ বাড়িতে পৌঁছাতে রাত ১২টা বেজে যেতে পারে বলে স্বজনরা জানিয়েছেন। অ্যাম্বুলেন্সে আসা নয়জন স্বজনের জন্য খাবারের ব্যবস্থাও করে রাখা হয়েছে। মরদেহ পৌঁছামাত্রই দ্রুত গোসল ও জানাজা সম্পন্ন করে রাতের মধ্যেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে। বর্তমানে এমপি ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন এবং ওবায়দুল রহমান পলাতক।

মামলায় মরিয়মের স্বামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy