শাসক হিসেবে ২৫ বছর: নতুন পরীক্ষার মুখে নরেন্দ্র মোদি

Published: October 12, 2026, 6:32 am

শাসক হিসেবে নরেন্দ্র মোদি ২৫ বছর পূর্ণ করেছেন, যার এক সপ্তাহ পূর্ণ হয়েছে মাত্র। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ১৩ বছর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর টানা ১২ বছর ধরে তিনি ভারতের শাসনক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

অনেকের মধ্যেই এখনো এই বিশ্বাস প্রবল যে, মোদি প্রধানমন্ত্রী হিসেবে আরও তিন বছর দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী লোকসভা নির্বাচনেও তিনি তাঁর দল ও জোটের নেতৃত্ব দেবেন। তবে এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পরেও বর্তমান সময়ে তিনি বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন। রাজনৈতিক ভাগ্য অথবা কর্মফল তাঁকে এক নতুন ও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo