মাদারীপুরের রাজৈরে ৮ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

Published: September 18, 2026, 11:18 am

মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজৈর থানাধীন গঙ্গাবর্দ্দী এলাকার আমগ্রাম সেতুর ঢালে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মুকুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাগাট গ্রামের বাসিন্দা শওকত শেখের ছেলে।

মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজৈর এলাকায় এই অভিযান পরিচালনা করে। মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে মুকুল শেখের দখল থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin