হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৪৮

Published: September 18, 2026, 1:53 pm

সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জন। ১০ এপ্রিল থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৭২৫ জনে। একই সময়কালে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৬৫ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৭৭ জন, চট্টগ্রামে ৭৪ জন, বরিশালে ৫৯ জন, খুলনায় ৪০ জন এবং রংপুরে ১৪ জন শিশু প্রাণ হারিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh