হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

Published: October 9, 2026, 6:34 pm

বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার বিকেলে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি অধ্যাপক মুজিবুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে মিয়া গোলাম পরওয়ার অধ্যাপক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত আরোগ্য ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন যে, মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করবেন।

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০: ২১আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০০: ২৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh