অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু

Published: October 9, 2026, 3:46 pm

চলতি বছরের অক্টোবরের প্রথম ৯ দিনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে এ বছর মোট মৃত্যুর সংখ্যা ২৯৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে নতুন করে ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১৩২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই সিটি করপোরেশনের তথ্যও অন্তর্ভুক্ত। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh