রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করল আন্তর্জাতিক প্রতিনিধিদল

Published: September 20, 2026, 8:15 am

দেশের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছে আবাসন ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধিদল। চার সদস্যের এই প্রতিনিধিদলটি গত শুক্রবার সরেজমিনে প্রকল্পটি ঘুরে দেখে বলে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকারী এই প্রতিনিধিদলে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআইয়ের সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্লেটন ওয়েড, এফআইএবিসিআইয়ের (থাইল্যান্ড, ফুকেট) সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ।

প্রকল্প এলাকায় পৌঁছালে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার সুপরিকল্পিত অবকাঠামো, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, বিশাল উন্মুক্ত স্থান ও সবুজের সমারোহ ঘুরে দেখেন। তাঁরা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

প্রকল্পের পরিবেশ দেখে প্রতিনিধিদলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করেন। তাঁদের মতে, এই ধরনের পরিকল্পিত সবুজ ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশে সাহায্য করার পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo