গ্রামীণফোনে বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশকে কেন্দ্র করে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর দাবির বিষয়ে দায়ের করা দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যত দ্রুত সম্ভব এই বকেয়া কর আদায়ের জন্য কর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
কর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গ্রামীণফোনে বিনিয়োগ করা অর্থের লভ্যাংশ ডিভিডেন্ড নয়, বরং এটি 'অন্যান্য উৎস থেকে আয়'। এই যুক্তিতে এর বিপরীতে কোনো উৎসে কর কাটা হয়নি। অন্যদিকে, গ্রামীণ কল্যাণ এই আয়কে ডিভিডেন্ড হিসেবে দাবি করে দ্বৈত কর আরোপের বিরোধিতা করে আসছিল।
হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে গ্রামীণ কল্যাণ জানিয়েছে যে তারা উচ্চ আদালতে আপিলের অনুমতি চেয়ে আবেদন করবে।





