হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

Published: November 9, 2026, 7:10 am

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে বসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তার আবেদন করাকে নিছক ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, যদি তার সত্যিই সাহস থাকে, তবে তিনি দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।

ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, চব্বিশের জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে এসব প্রতিবেদন যাচাই-বাছাই করা হচ্ছে এবং এরপরই আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ আকারে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জমা দিয়েছেন। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে পলাতক রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বছরই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন।

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এদিকে, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠির বরাতে

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin