প্রথমবার কারও সঙ্গে দেখা হওয়া বা ডেটে যাওয়ার অনুভূতি বেশ রোমাঞ্চকর। এই বিশেষ মুহূর্তে নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, কী বলবেন বা সামনের মানুষটি আপনাকে পছন্দ করবেন কি না—এসব নিয়ে মনে নানা প্রশ্ন ও উত্তেজনা কাজ করা স্বাভাবিক। তবে মনে রাখা জরুরি, প্রথম ডেট কোনো চাকরির ইন্টারভিউ নয়। এখানে প্রতিটি সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে অন্যজনকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। বরং এটি দুজন মানুষের একে অপরকে জানা এবং একসঙ্গে সময় কাটাতে কতটা স্বচ্ছন্দ, তা বোঝার একটি সুযোগ। তাই সম্পর্কের শুরুতেই কিছু বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা বা কৈফিয়ত দেওয়া এড়িয়ে চলাই শ্রেয়।
প্রথম দেখাতেই সব বিষয়ে খোলামেলা বা স্বচ্ছন্দ হওয়া জরুরি নয়। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে না চাওয়া কিংবা কোথায় দেখা করবেন—সে বিষয়ে নিজের পছন্দ প্রকাশ করতে গিয়ে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কেবল ‘এটি নিয়ে এখন কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না’ বলাই যথেষ্ট। সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি পারস্পরিক সম্মান। তাই প্রথম সাক্ষাতেই সামনের মানুষটি আপনার এই ‘না’ বা সীমারেখাকে কতটা সম্মান করছেন, সেটি খেয়াল করা জরুরি।
প্রথম দেখাতেই নিজের সব সাফল্য কিংবা জীবনের সব ঘাটতি প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই। ক্যারিয়ারের অনিশ্চয়তা, ভবিষ্যৎ পরিকল্পনা এখনো গুছিয়ে উঠতে না পারা বা পড়াশোনা শেষের পর কী করবেন—তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। মানুষের জীবন সব সময় একই গতিতে চলে না। তাই প্রথম দেখাতেই নিজের বর্তমান অবস্থাকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা না করে স্বাভাবিক থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। নিখুঁত জীবন দেখানোর চেয়ে নিজের অনিশ্চয়তাটুকু স্বাভাবিকভাবে নেওয়া ভালো।
সম্পর্কের শুরুতেই মেসেজের উত্তর দিতে দেরি হওয়া নিয়ে অনেক সময় এক ধরনের অদৃশ্য চাপ তৈরি হয়। কাজের ব্যস্ততা, পড়াশোনা বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর কারণে উত্তর দিতে কয়েক ঘণ্টা দেরি হতেই পারে। এর জন্য দীর্ঘ কৈফিয়ত দেওয়ার অভ্যাস সম্পর্কের শুরুতেই অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে পারে। যোগাযোগে আগ্রহ থাকা জরুরি, তবে প্রতিটি দেরির জন্য অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই। সামনের মানুষটি আপনার স্বাভাবিক জীবন ও ব্যস্ততাকে সম্মান করছেন কি না, তা বোঝার চেষ্টা করুন।
অনেকেই প্রথম দেখায় নিজের স্বভাবের জন্য আগেভাগেই ক্ষমা চেয়ে নেন। যেমন—‘আমি একটু বেশি কথা বলি’ বা ‘আমি আসলে খুব শান্ত স্বভাবের’। অন্যকে খুশি করার জন্য নিজের স্বাভাবিক ব্যক্তিত্বকে ছোট করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি যেমন, সেটিই আপনার ব্যক্তিত্বের অংশ। প্রথম ডেটেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলে পরবর্তীতে সেই কৃত্রিম আচরণ ধরে রাখা কঠিন হবে। তাই দুজন মানুষ নিজেদের স্বাভাবিক রূপে কতটা স্বচ্ছন্দ, তা বোঝাই প্রথম দেখার মূল উদ্দেশ্য হওয়া উচিত।
প্রথম দেখায় ‘তুমি এখনো সিঙ্গেল কেন?’—এমন প্রশ্নের মুখোমুখি হতে পারেন অনেকেই। এই প্রশ্ন শুনেই নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ বা কেন সম্পর্ক টেকেনি, তার বিস্তারিত বিবরণ দেওয়া শুরু করার প্রয়োজন নেই। একা থাকা কোনো অপরাধ নয় যে তার ব্যাখ্যা দিতে হবে। ক্যারিয়ারে ব্যস্ততা বা মনের মতো মানুষ না পাওয়ার মতো যেকোনো কারণই থাকতে পারে। তবে প্রথম দেখাতেই নিজের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস খুলে বলার কোনো বাধ্যবাধকতা আপনার নেই। কথোপকথনকে স্বাভাবিক রাখুন এবং একে অপরকে চেনার চেষ্টা করুন।
আপনার স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার জন্য অন্যজনের কারণ জানার প্রয়োজন নেই।.২০-এর কোঠায় যাঁরা এই কাজ করতেন, ৮০ বছর বয়সে তাঁরাই ছিলেন সবচেয়ে সুখী.প্রথমবারের দেখাতেই যে নিজের সব সাফল্য কিংবা নিজের সব ঘাটতি প্রকাশ করতে হবে, এমন কোনো কথা নেই।





