দিল্লিতে বিক্ষোভের আগেই আটক সিজেপি নেতা দীপকে, সৌরভ ও আশুতোষ

Published: October 10, 2026, 5:46 am

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দিল্লি পৌঁছানোর পরপরই আটক হয়েছেন দলের তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমান থেকে নামার সময় তাদের আটক করা হয়। এর আগে একই কর্মসূচির প্রেক্ষাপটে ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছিল।

দিল্লিতে অবতরণের পর দলীয় নেতাদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, এটি একটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ। তাদের দাবি, সিজেপি নেতাদের শান্তিপূর্ণ বিক্ষোভের নির্ধারিত স্থানে পৌঁছানো থেকে বিরত রাখতেই দিল্লি পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।

সিজেপি এই ঘটনাকে তাদের চলাফেরার স্বাধীনতার সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে, আটক ওই তিন নেতার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১: ৩২আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১: ৩৮ ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি পৌঁছানোর পরপরই বিমান থেকে নামার সময় আটক হয়েছেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh