বিদেশি অপারেটরের হাতেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত

Published: October 1, 2026, 1:31 pm

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে অর্পণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান বিভিন্ন আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এনসিটি পরিচালনার জন্য আন্তর্জাতিক অপারেটরের হাতে দায়িত্ব তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদনের তথ্য জানানো হয়েছে।

তবে অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে কোনো বিদেশি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। শুরু থেকেই দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এই টার্মিনাল ইজারা দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। গত জুনের প্রথম সপ্তাহে সরকার বন্দর কর্তৃপক্ষকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা সংক্রান্ত বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য চিঠি প্রদান করে।

অন্যদিকে, জুলাই মাসে বন্দর চেয়ারম্যান জানিয়েছিলেন যে, বিদেশি অপারেটরের সঙ্গে এই ইজারা সংক্রান্ত আলোচনায় দেশের স্বার্থ রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে, বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারার এই প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সমাবেশসহ নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh