সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬

Published: November 25, 2026, 6:16 am

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সাতটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোট ১০৮ প্লাটুন বিজিবি সদস্যকে দায়িত্ব পালনের জন্য নামানো হয়েছে এবং অতিরিক্ত আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকায় সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বিজিবির এই সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রেখে তাদের দায়িত্ব পালন করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin