দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Published: November 25, 2026, 6:08 am

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে নতুন এই মূল্যতালিকা কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়নার দাম ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল, যা ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে রোববার (২২ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমিয়েছিল সংগঠনটি। অর্থাৎ, দুই দফায় দাম কমানোর পর টানা দুই দিন দাম বাড়লেও বুধবার আবারও তা কমানোর সিদ্ধান্ত নিলো বাজুস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy