জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে ৪৫তম বিসিএস (কর) ক্যাডারের ২৭ জন সহকারী কর কমিশনারকে দেশের বিভিন্ন কর অঞ্চলে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার এনবিআর এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। পদায়নকৃতদের মধ্যে ২৫ জনকেই ঢাকার বিভিন্ন কর অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২ নভেম্বরের স্মারকের মাধ্যমে এসব কর্মকর্তাকে এনবিআরে ন্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে ৩ নভেম্বরের অফিস আদেশে তাদের কর অঞ্চলগুলোতে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে।
পদায়ন তালিকা অনুযায়ী, তানজিলা তানজিমাকে ঢাকার কর অঞ্চল-১, নেজামুল ইসলামকে কর অঞ্চল-২, মো. শিহাব উদ্দীন সরদারকে কর অঞ্চল-৩, রামিসা জাহান উম্মীকে কর অঞ্চল-৪, তরিকুল ইসলাম মনিরকে কর অঞ্চল-৫, মো. ইকবাল মিয়াকে কর অঞ্চল-৬, সাদিয়া আফরিন সুরভীকে কর অঞ্চল-৭, শওকত ওসমানকে কর অঞ্চল-৮, যুবায়ের আল মাহমুদকে কর অঞ্চল-৯, মো. শরিফ মিয়াকে কর অঞ্চল-১০, নীলাদ্রি নিলয় দাশকে কর অঞ্চল-১১ এবং মো. আশিকুর রহমানকে কর অঞ্চল-১২-তে পদায়ন করা হয়েছে।
এছাড়া মো. মিজানুর রহমানকে কর অঞ্চল-১৩, শারমিন আক্তার শোভাকে কর অঞ্চল-১৪, মিথুন মিস্ত্রীকে কর অঞ্চল-১৫, মো. সাদেকুল ইসলামকে কর অঞ্চল-১৬, ভাস্কর রায়কে কর অঞ্চল-১৭ এবং মো. কামরুল হাসানকে কর অঞ্চল-১৮-তে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে আশরাফুজ্জামানকে কর অঞ্চল-১৯, মো. হুমায়ুন কবিরকে কর অঞ্চল-২০, আশিকুর রহমান তুষারকে কর অঞ্চল-২১, মো. জাহেদ হোসেনকে কর অঞ্চল-২২, প্রান্তিক রায়কে কর অঞ্চল-২৩, মো. তানজিদ হোসেনকে কর অঞ্চল-২৪ এবং মো. ফয়সাল হাসানকে কর অঞ্চল-২৫-এ পদায়ন করা হয়েছে।
তালিকায় থাকা অন্য দুই কর্মকর্তার মধ্যে অনন্যা বসাককে কর অঞ্চল-দিনাজপুরে এবং ইমতিয়াজ আলমকে জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে পদায়ন করা হয়েছে।





