ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

Published: November 1, 2026, 3:37 pm

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দুই সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। একই সঙ্গে এস এম জাহাঙ্গীর হোসেনকে কমিটির সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, দায়িত্বপ্রাপ্ত এই দুই সদস্যের কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy