জরুরি উন্নয়নকাজের স্বার্থে আজ শনিবার নাটোরের বেশ কিছু এলাকায় দীর্ঘ ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে নাটোরের বড়াইগ্রাম-১ (বনপড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎহীন থাকা এলাকাগুলো হলো— ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।





