বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফ তার মাকে বলেছিলেন, ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি’। এই কথা বলে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন।
বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন।





