আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচী নিশ্চিত করা হয়।
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত ওয়েবসাইটগুলো (https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd) থেকে নিজেদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও একইভাবে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।





