এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘সুপার সিক্সটিন’ পর্ষদ গঠন

Published: October 23, 2026, 12:49 pm

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে ১৬ সদস্যের একটি পর্ষদ গঠন করেছে। দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এই বিশেষ পর্ষদকে ‘সুপার সিক্সটিন’ হিসেবে অভিহিত করেছে। শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ১৬ সদস্যের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত এই তালিকায় রয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পর্ষদের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক পর্ষদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নতুন এই পর্ষদ থেকে সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভাকে বাদ দেওয়া হয়েছে।

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৮: ০১আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৮: ৪৬

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh