ম্যাক্রোইকোনমিক স্থায়িত্বের মাইক্রোইকোনমিক ভিত্তি তৈরির ক্ষেত্রে অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অর্থনীতিতে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার (স্ভেরিজেস রিকসব্যাংক প্রাইজ) পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। রবার্ট ই. হল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবং মাইকেল উডফোর্ড নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।





