হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১,১২২

Published: October 10, 2026, 10:45 am

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই হিসাবটি শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে এই আটজন মারা গেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh