ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লি হাট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। একই সময় পুলিশের হাতে আটক হয়েছেন যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ।
বিক্ষোভকারী ও অন্যান্যদের আটক করে একটি বাসে তোলা হয়েছিল। তবে বাসটি সফদরজং ফ্লাইওভারের কাছে পৌঁছালে প্রায় ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী বাসের সামনে এসে তা থামিয়ে দেয়।
এর আগে নেহা বোরা বিক্ষোভ কর্মসূচিটি ‘দিল্লি হাটে’ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’
এদিকে, দিল্লির নিজ বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালন করার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করেছে দিল্লি পুলিশ।
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৫: ২৪আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫: ৩৩





