ঢাকায় যাত্রাবিরতি করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

Published: September 18, 2026, 8:53 am

জার্মানি যাওয়ার পথে বাংলাদেশের রাজধানী ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তিনি এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।

বিমানবন্ধরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নির্ধারিত সময়ের এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিশেষ ফ্লাইটে আবার জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh