ফ্যাসিবাদী সরকারের শাসনামলে হামলা ও মামলার শিকার হওয়া শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, বিদ্যমান পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় নিয়ে শিক্ষকসমাজের প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবির বিষয়ে সরকারের বর্তমান অবস্থান ও গৃহীত উদ্যোগের কথা তুলে ধরতে গিয়ে মাহদী আমিন এই নিশ্চয়তা দেন।





