সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডীয় কবি অ্যান কারসন

Published: October 8, 2026, 11:17 am

কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন এবার সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেছেন। ৭৬ বছর বয়সী এই লেখকের নাম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সুইডিশ একাডেমি।

দীর্ঘ ক্যারিয়ারে অ্যান কারসন কবিতা ও প্রবন্ধের পাশাপাশি অনুবাদ ও শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন। নোবেল কমিটি তাদের ঘোষণায় কারসনের সাহিত্যকর্মের বিশেষ দিকগুলো তুলে ধরেছে। কমিটির ভাষ্য অনুযায়ী, ‘সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্মের মাধ্যমে ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে খেলাচ্ছলে সংলাপ করে সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টি করেছেন’ কারসন।

তার সাহিত্যকর্মের অন্যতম প্রধান ভিত্তি হলো শব্দের ব্যুৎপত্তি। দীর্ঘ সাহিত্যজীবনে কবিতায় নতুন অর্থের সন্ধান এবং শব্দের গভীর অনুসন্ধানে তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ তৈরির স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin