সৃজনশীল সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধের প্রসারের লক্ষ্যে ঢাকার সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘উদয় কাব্যসন্ধ্যা’ ও সাহিত্য আড্ডা। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বরেণ্য কবিরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে এক নান্দনিক পরিবেশ তৈরি করেন। কবিতার ছন্দ ও ভাবনার মেলবন্ধনে পুরো আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হক সেলিম, নিজাম উদ্দিন ও শ্রী জোটন নাথ। উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জি. ছলিম দুলাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আমন্ত্রিত কবিরা তাঁদের কবিতার আবৃত্তিতে সমাজ, মানবতা, প্রেম, প্রকৃতি ও জীবনের নানা গভীর অনুভূতি ফুটিয়ে তোলেন। আলোচনা পর্বে বক্তারা সমাজে সাহিত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম, সম্পাদক উদয়ন আইএফএম সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খাঁন জিকু, প্রতিষ্ঠাতা সদস্য দিদারুল আলম, উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ও আলাউদ্দিন, অর্থ সম্পাদক এসআই আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন এবং আইটি সম্পাদক শেখ ফরিদ।
উল্লেখ্য, ২০১১ সালে চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতিষ্ঠিত উদয় জনকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে দেশজুড়ে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রোজাদারদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, বন্যার্তদের সহায়তা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান উল্লেখযোগ্য।





