দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ঘোষণা

Published: October 5, 2026, 2:59 pm

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির বিষয়টি অনুমোদন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজার ছুটি কার্যকর হবে আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। এর সাথে পরবর্তী দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে মোট সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

তবে এই ছুটির সমন্বয় হিসেবে ১৭ অক্টোবর, শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh