বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার

Published: October 3, 2026, 4:43 am

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, দেশে বিনিয়োগের জন্য একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, আইনের শাসন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হবে। এছাড়া সরকার মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশগ্রহণ করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে প্রায় ২০০ জন বক্তা তাদের মতামত তুলে ধরবেন।

আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ অনেকেই এই সংলাপে অংশ নিয়েছেন। এবারের সংলাপের প্রতিপাদ্য হলো ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’, যার ভাবার্থ হলো ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh