রংপুরে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

Published: October 3, 2026, 7:40 am

রংপুরের গঙ্গাছড়া উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি ১৩। শুক্রবার সকালে উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন বাবুপাড়া রেল গেইট এলাকার মোঃ আব্দুল হকের স্ত্রী মোছাঃ মনি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মোছাঃ মুন্নি বেগম (৫৫)।

এসআরবি ১৩ রংপুর সদর দপ্তরের বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় ওই দুই নারীর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের ব্যাগ থেকে সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদক নিজেদের হেফাজতে রাখার অপরাধে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এসআরবি। পরে উদ্ধারকৃত গাঁজাসহ তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার হওয়া দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক নেটওয়ার্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যগুলো এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ীদের খুঁজে বের করতে এসআরবিকে বিশেষভাবে সহযোগিতা করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh