ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিলে আজীবন নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের

Published: October 3, 2026, 6:29 am

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই বার্তায় দূতাবাস স্পষ্ট করেছে যে, ভিসার সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা থেকে আবেদনকারীদের বিরত থাকতে হবে।

দূতাবাস জানিয়েছে, আবেদনকারীর অতীতে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা থাকলে তা কনস্যুলার কর্মকর্তাদের কাছে আগে থেকেই সংরক্ষিত থাকে। তাই সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে আবেদনকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, আবেদনকারীকে সাক্ষাৎকারে শতভাগ সত্য তথ্য প্রদান করতে হবে। যদি কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন অথবা কোনো জাল নথিপত্র উপস্থাপন করেন, তবে তার ভিসা আবেদন বাতিল করা হতে পারে। একই সঙ্গে, এই ধরনের কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে বা আজীবন নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh