জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠক এবং তার সাম্প্রতিক নিউইয়র্ক সফরের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার অংশগ্রহণের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।





