মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় ১৩ জন গ্রেপ্তার

Published: September 28, 2026, 6:41 am

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক দুটি অপরাধমূলক ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তার মাধ্যমে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin